Sunday, April 5, 2026

বজ্রপাতের সময় সেলফির হিড়িক! বাজ পড়ে জয়পুরে ১১-সহ মৃত ৬৮

Date:

Share post:

শব্দব্রহ্ম নিয়ে একের পর এক বাজ (Lightning) পড়ছে। তখনই প্রবল উদ্যমে ওয়াচ টাওয়ারের উপর সেলফি তোলার হিড়িক। প্রকৃতির সেই রুদ্রমূর্তিকে বুড়ো আঙুল দেখাতে গিয়ে মৃত্যু ডেকে আনলেন একদল পর্যটক। বাজ পড়ে অকালে প্রাণ গেলো ১১ জনের। জখম হয়েছেন আরও অনেকে। ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Joypur) আমির প্যালেসের (Amer Palace) সামনের। 

 

জানা গিয়েছে, রবিবার ছুটির দিন বহু মানুষ জয়পুরের ওই প্যালসটিতে জড়ো হয়েছিলেন। তখন সেখানে ঘন ঘন বাজ পড়ছিল। অত্যুৎসাহী বেশ কিছু জন এডভেঞ্চার নেশায় সেলফি তুলতে যান। তখন মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় ১১ জনের। বাজের আওয়াজে ভয় পেয়ে অনেকে ওই ওয়াচ টাওয়ার থেকে ঝাঁপ মেরেও জখম হয়েছেন।

 

এই ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। অন্যদিকে, ওই প্যলেসের দুর্ঘটনা ছাড়াও এই রাজস্থানে ওইদিন বাজ পড়ে ৭জন শিশু-সহ আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

শুধুমাত্র রাজস্থানই নয়। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে ৭ জনের। তার মধ্যে দু’জন শেওপুর, দু’জন গোয়ালিয়র, একজন করে শিবপুরি, অনুপপুর, বেতুলের বাসিন্দাও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত বহু। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...