Thursday, February 26, 2026

মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের তদন্তে CID, বুধবার যাচ্ছেন অনুব্রত

Date:

Share post:

মঙ্গলকোটের (Mangalkot) তৃণমূল নেতা অসীম দাস খুনের ঘটনায় তদন্ত শুরু CID-র। মঙ্গলবার CID-র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে যান। আধিকারিকরা কথা বলেন মঙ্গলকোট থানার অফিসারদের সঙ্গেও।

ইতিমধ্যেই অসীম দাসের খুনের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই তৃণমূল নেতা অসীম দাসকে।

আগামীকাল, বুধবার মঙ্গলকোটে যাবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেছেন, “খুব ভালো ছেলে ছিল, খুব ভালো সংগঠন করত। বিজেপির পাঁচ সদস্য সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। তাঁরাই খুনের হুমকি দিয়েছিল। সংগঠনে না পেরে মানুষ খুন করতে ব্যস্ত হয়েছে।” ইতিমধ্যেই মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে।

আরও পড়ুন-মুকুলকে কেন PAC চেয়ারম্যান? প্রতিবাদে ৮টি কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের

সোমবার সন্ধে নাগাদ কাশেমনগর বাজার থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে লাকুরিয়া অঞ্চলে তৃণমূল নেতা আক্রান্ত হন৷ ‘দাদা’ বলে ডেকে অসীম দাসের বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে একটিই গুলি করা হয়৷ গুলিবিদ্ধ হওয়ার পরই তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয়রা মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকালই মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরি-সহ তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে যান। এই ঘটনায় বিজেপি জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

 

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...