Monday, April 13, 2026

অপেক্ষার অবসান ঘটিয়ে স্বস্তির বর্ষা ঢুকল রাজধানীতে

Date:

Share post:

দেরিতে হলেও অপেক্ষার অবসান ঘটিয়ে বর্ষা প্রবেশ করল দিল্লিতে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল থেকেই দিল্লি ও তার পাশ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেইমতো সকাল থেকেই একটানা বৃষ্টি চলে দিল্লিতে।

গত শনিবার বর্ষা রাজধানীতে ঢুকবে বলে জানিয়েছিল মৌসম ভবন। কিন্তু তা না হয়ে বেশ খানিকটা দেরিতে ঢুকল বর্ষা। আবহাওয়া দফতর সূত্রের খবর, দিল্লি ছাড়াও সংলগ্ন বাহাদুরগড়, গুরুগ্রাম, ফরিদাবাদ, লোনি দেহত, নয়ডার বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হবে হরিয়ানার গোহানা, সোনিপত, রোহতক এবং উত্তরপ্রদেশের খেকড়া অঞ্চলে। আবহাওয়া দফতর জানিয়েছিল, জুন মাসের মধ্যেই রাজধানী ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় বর্ষা ঢুকে যাবে, তবে তা হয়নি। তবে দিল্লিতে কেন বর্ষা আসতে দেরি হল, তার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...