Saturday, June 13, 2026

লোকসভায় দলনেতার পদ থেকে সরতে পারেন অধীর! তালিকায় রয়েছে একাধিক নাম

Date:

Share post:

লোকসভায় পরিষদীয় দলনেতার পদ থেকে সরানো হতে পারে অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury)। লোকসভার দলনেতার হওয়ার পাশাপাশি বহরমপুরের (Berhampore) সাংসদ অধীর চৌধুরী এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সভাপতিও। সম্প্রতি দিল্লির (Delhi) রাজনৈতিক মহলে গুঞ্জন, ইতিমধ্যে সংসদের নিম্নকক্ষে পরিষদীয় দলনেতার খোঁজ শুরু করেছে কংগ্রেস (Congress) হাই কমান্ড।

অধীর চৌধুরীর ছেড়ে যাওয়া পদে বসার জন্য ইতিমধ্যে উঠে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম। কেরলের শশী থারুর এবং পাঞ্জাবের মণীশ তিওয়ারি, অসমের গৌরব গগৈ, পাঞ্জাবের রবনীত সিং বিট্টো এবং তেলেঙ্গানার উত্তরম কুমার রেড্ডির নামও ভাবা হচ্ছে। যদিও আগেই এই দৌড় থেকে নাম তুলে নিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। লোকসভায় (Loksabha) কংগ্রেসের মুখ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে দুটো নাম। প্রথম জন শশী থারুর এবং দ্বিতীয়জন মণীশ তিওয়ারি।

আরও পড়ুন-অসন্তোষ ঠেকাতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নয়, বার্তা সুপ্রিম বিচারপতির

তবে যিনিই লোকসভায় কংগ্রেসের দলনেতা হবেন তাঁকে বেছে নেবেন হাই কমান্ড খোদ। অধীরকে লোকসভায় পরিষদীয় দলনেতার পদ থেকে সরানোর কারণ হিসেবে একাংশের মতে, একুশের বিধানসভা ভোটে এ রাজ্যে কংগ্রেসের শোচনীয় ফলাফল। আবার অন্য অংশের বক্তব্য, কংগ্রেসেও এবার এক ব্যক্তি এক পদ নীতি শুরু হতে পারে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...