Saturday, June 20, 2026

হৃদরোগে প্রয়াত ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা

Date:

Share post:

প্রয়াত ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের (Indian Team) গুরুত্বপূর্ণ সদস্য যশপাল শর্মা (Yashpal Sharma)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৬ বছর।

যশপাল শর্মার জন্ম ১৯৫৪ সালের ১১ অগাস্ট পঞ্জাবের লুধিয়ানায়। সাত ও আটের দশকে ভারতীয় দলের মিডল অর্ডারের (Middle Order) ভরসাযোগ্য ব্যাটসম্যান (Batsman) ছিলেন তিনি।

হাসি-খুশি স্বভাবের যশপাল ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ (World Cup) জেতা ভারতীয় দলে দলের সদস্য ছিলেন। ব্যাট হাতে দুরন্ত ছিলেন তিনি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকতেন লুধিয়ানায়। মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন কপিল দেবের (Kapil Dev) সতীর্থ যশপাল।

পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ঘটেছিল যশপালের। একদিনের ক্রিকেটে ১৯৭৮ সালে অভিষেক করেছিলেন। ভারতের হয়ে ৩৭ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক ঘটেছিল তাঁর। টেস্টে ৩৭টি ম্যাচে ১৬০৬ রান ছিল যশপালের।  ৪২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ করেছিলেন ৮৮৩ রান। রনজি ট্রফিতে পাঞ্জাব, হরিয়ানা এবং রেলওয়ের প্রতিনিধিত্ব করেছেন যশপাল শর্মা। অবসরের পর বিসিসিআই, পঞ্জাব এবং হরিয়ানা ক্রিকেট বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কাজ করেছেন ক্রিকেট সমালোচক হিসাবেও। তাঁর মৃত্যুতে ক্রিকেটমহলে শোকের ছায়া।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...