Friday, June 12, 2026

কলকাতার বাসিন্দা পাকিস্তানি মহিলাকে ভ্যাকসিন দিলো না বেসরকারি হাসপাতাল

Date:

Share post:

তিনি ৭বছর ধরে কলকাতার বাসিন্দা। বিবাহসূত্রেই এই শহরে বাস তাঁর। যদিও ভারতীয় নাগরিকত্বের কোনও নথি নেই তাঁর কাছে। তাই করোনা ভ্যাকসিনও পেলেন না তিনি।
শাহার কাইজার। বিয়ের পর থেকে ৭ বছর কলকাতায় রয়েছেন তিনি। তবে অবৈধ বাসিন্দা নন। বৈধ পাসপোর্ট রয়েছে তাঁর কাছে। আর সেই পাসপোর্ট দেখিয়েই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন ওই পাকিস্তানি মহিলা। টাকাও জমা করেছিলেন। কোউইনে স্লট বুকিংও করেছিলেন। কিন্তু আধার না থাকায় ভ্যাকসিন পেলেন না শাহার কাইজার।

ঠিক কী ঘটেছিল?

গত, শুক্রবার বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে স্লট বুকিং করেন শাহার। এরপর ওই বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে যান তিনি। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে অপেক্ষা করতে বলা হয়। প্রায় ২ঘন্টা অপেক্ষা করানোর পর শাহারকে জানিয়ে দেওয়া হয়, আধার কার্ড না থাকায় তাঁকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্য ভবনের কথাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে শাহারের দাবি, রেজিস্ট্রেশনের সময় বৈধ নথি হিসেবে পাসপোর্ট-এর উল্লেখ আছে। অন্য কোনও দেশের পাসপোর্ট বৈধ নয়, এরকম কোনও উল্লেখ নেই। এরপর রবিবার ফের কোউইনে নাম নথিভুক্ত করেন শাহার। গতকাল, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার স্লটে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে স্লট বুকিং করেছিলেন তিনি। কিন্তু সেখানেও আধার কার্ড না থাকায় ভ্যাকসিন পাননি শাহার।

এরপরই প্রশ্ন তোলেন ওই পাকিস্তানি মহিলা। তাঁর কথায়,
সাত বছর ধরে কলকাতায় বিবাহসূত্রে রয়েছেন তিনি। শুধুমাত্র আধার কার্ড না থাকার কারণেই ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হলেন। তাঁর দুটো সন্তান আছে। বিদেশি নাগরিক হলে কি টিকা মিলবে না? তাঁকে যদি অন্য কোনও দেশে যেতে হয়, সেক্ষেত্রে টিকা না নিয়ে তিনি কী করে যাবেন?

 

Related articles

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing...

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...