Wednesday, June 24, 2026

একসঙ্গে ১১ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (central govt employees) মহার্ঘ ভাতা (DA) একসঙ্গে ১১ শতাংশ বাড়ল। কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট বিষয়ক মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে হল ২৮ শতাংশ। অর্থাৎ বৃদ্ধি হয়েছে ১১ শতাংশ। ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে বর্ধিত হারের মহার্ঘ ভাতা। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মী ও পেনশনভোগী মানুষ।

Cabinet restores DA for central govt employees and pensioners, increases it to 28 pc from 17 pc from July: Union Minister Anurag Thakur

করোনা অতিমারির কারণে গত বছর এই মহার্ঘ ভাতা প্রদান বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কোনও মহার্ঘ ভাতা পাননি। তখনই বলা হয়েছিল, পরে একবারে বর্ধিত হারেই ডিএ পাবেন কর্মীরা। ২০১৯-এর জুলাইয়ের হিসেবে ১৭ শতাংশ ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যেহেতু বছরে দুবার মহার্ঘভাতার হার সংশোধন করা হয় তাই নিয়ম অনুযায়ী জানুয়ারি ২০২০তে মহার্ঘভাতা বাড়ার কথা ছিল ৪ শতাংশ। জুনে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলা হয়। আবার ২০২১ সালের জানুয়ারিতে ৪ শতাংশ ভাতা বৃদ্ধির কথা জানানো হয়। আগের সবকটি বর্ধিত হার মিলিয়ে ১ জুলাই থেকে ২৮ শতাংশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করল সরকার।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...