Sunday, June 28, 2026

কেরলে ক্রমশই বাড়ছে জিকা ভাইরাসের সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩

Date:

Share post:

গোঁদের উপর বিষফোঁড়ার মত কেরলে বেড়েই চলেছে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। রাজ্যে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৩। আক্রান্তরা সকলেই তিরুবন্তপুরমের বাসিন্দা।
চলতি মাসেই কেরলে প্রথম জিকা ভাইরাসে আক্রান্তের খোঁজ মেলে। ২৪ বছর বয়সী এক গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাস বাসা বাঁধে। আর তার কয়েক সপ্তাহের মধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। বুধবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, জিকা ভাইরাসের একটি গোষ্ঠী বা ক্লাস্টারের খোঁজ মিলেছে।সংক্রমণ রোধে সরকার যথাযথ পদক্ষেপ করছে। তিনি এও জানান, মশার বিস্তার রুখতে গোটা এলাকায় নিয়মিত মশার গ্যাস প্রয়োগ করতে বলা হয়েছে। এছাড়া তিরুবনন্তপুরম জেলার মেডিক্যাল অফিসে একটি কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে । সাধারণ মানুষের মধ্যে জিকা ভাইরাস নিয়ে সচেতনতা ও সতর্কতা বাড়াতে বিশেষ প্রচার চালানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...