Tuesday, June 23, 2026

করোনায় আক্রান্ত পন্থ, রয়েছেন কোয়ারেন্টাইনে

Date:

Share post:

করোনায়( Corona) আক্রান্ত ঋষভ পন্থ( rishav panth)। এমনটাই জানিয়েছে ভারতীয় বোর্ড। এই মুহুর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। কিছু দিন আগে ইউরো কাপের( euro cup) ম্যাচ দেখতেও গিয়েছিলেন পন্থ। বন্ধুদের সঙ্গে তাঁর ছবিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার সকালে খবর এসেছিল, ভারতীয় দলের দুই খেলোয়াড় করোনা পজিটিভ এসেছিলেন। যদিও এদের মধ্যে একজন নেগেটিভ হয়েছিলেন, তবে আর একজন পজিটিভ রয়েছেন এখনও। আর সেই করোনা আক্রান্ত ক্রিকেটারই হলেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

করোনার কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় দলের সঙ্গে ডারহাম যাবেন না পন্থ। বিসিসিআই-এর তরফে বলা হয়েছ,”এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছে পন্থ। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহাম যাবেন না তিনি।”

কয়েক দিন আগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম জার্মানির খেলা দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থ। দর্শকে ভরপুর সেই স্টেডিয়ামে বন্ধুদের সাথে গিয়েছিলেন তিনি। সেখানে ছবিও তোলেন পন্থ। কিন্তু সেই ছবিতে পন্থ ও তার বন্ধুদের মাস্ক না পড়ে থাকতে দেখা গিয়েছিল, যা দেখে সমালোচনা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন পন্থ।

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে দলকে ঐক্যবদ্ধ করে তোলাই লক্ষ‍্য ধাওয়ানের

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...