Thursday, June 25, 2026

ফের জম্মুর আকাশে ড্রোন, গুলির লড়াইয়ে কাশ্মীরে নিহত ৩ জঙ্গি

Date:

Share post:

ফের জম্মুর আকাশে ড্রোন। গতকাল রাত ১০টা নাগাদ বিএসএফ-এর জওয়ানরা জম্মুর আর্নিয়া সেক্টরের কাছে একটি ড্রোন উড়তে দেখে। সেটিকে লক্ষ্য করে গুলি চালায় তারা।সীমান্তবাহিনীর এক অফিসারের কথায় “ড্রোন এখন পাকিস্তানের নতুন ওয়াচ টাওয়ার”। গত ১৫ দিনে এই নিয়ে ছ’টি চালকহীন ড্রোন দেখা গেল।

আজ ড্রোন নিয়ে এক বিবৃতিতে বিএসএফ জানায়, ‘ গতকাল রাত ৯টা ৫২ মিনিট নাগাদ আমাদের জওয়ানেরা একটি লাল আলো দেখতে পান। আলোটি কখনও জ্বলছিল, কখনও নিভছিল। সেই আলো লক্ষ্য করে জওয়ানেরা গুলি চালায়’।বিবৃতিতে আরও জানানো হয়েছে, গুলি চালানোর পরপরই ড্রোনটি সীমান্তের ওপারে চলে যায়।

এদিকে গতকাল রাত থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর।বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের খোঁজে অভিযান চালায় পুলিশ, সিআরপিএফ ও সেনার যৌথবাহিনী। নিউ হাসপাতাল রোড এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পেতেই অভিযান শুরু করেন তাঁরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাহিনী সেখানে গিয়ে পৌঁছলে গুলি চালাতে থাকে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। রাতে সংঘর্ষ বন্ধ রাখা হলেও ভোর হতেই তা শুরু হয়। পরে দেখা যায়, ৩ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন লস্কর-এ-তৈবার কমান্ডার।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...