Friday, April 3, 2026

সবজি বিক্রেতার ছদ্মবেশে পাকিস্তানকে সেনার গোপন তথ্য পাচার! গ্রেফতার ISI এজেন্ট

Date:

Share post:

একেবারে সাদামাটা একজন সবজি বিক্রেতা। কিন্তু সেই ছাপোষা ছদ্মবেশীর আড়ালেই রয়েছে এক ভয়ঙ্কর চক্রান্তকারী আই এস আই এজেন্ট (ISI Agent)! নিঃশব্দে দেশ ও সেনার গোপন তথ্য দিনের পর দিন সে তুলে দিত পাকিস্তানের (Pakistan) হাতে। দেশের মধ্যে থেকেই চালিয়ে যেত দেশবিরোধী কাজকর্ম। এমনই অভিযোগে, সম্প্রতি এক পাক গুপ্তচরকে রাজস্থানের পোখরান (Pokhran) থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi Police Crime Branch)। গতকাল বুধবারই তাকে আনা হয় দিল্লিতে। ধৃতের নাম হাবিব খান।

অভিযোগ, সেনাঘাঁটিতে সবজি বিক্রি করত সে। সবজি বিক্রেতার ছদ্মবেশে জওয়ানদের সঙ্গে বন্ধুত্ব করে, তাঁদের ভরসা ও বিশ্বাস অর্জন করে, সেনার গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থার আই এস এই-এর হাতে তুলে দিত এই হাবিব খান।

দীর্ঘদিন ধরেই ধৃত হাবিব খানের উপর নজর ছিল গোয়েন্দা পুলিশের। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ দুই আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করার পর হাবিবের সঙ্গে পাক লিঙ্ক স্পষ্ট হয়। এরপর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পৌঁছে যায় রাজস্থানের পোখরানে। গ্রেফতার করা হয় হাবিব খানকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশের দাবি, হাবিবের থেকে তথ্য নিয়ে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল পাক গুপ্তচর সংস্থার।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...