Monday, April 13, 2026

তিন দিনের বিরতির পর লক্ষ্মীবারে ফের বাড়ল জ্বালানির দাম

Date:

Share post:

লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ৩ দিনের বিরতি দিয়ে বৃহস্পতিবার ফের বাড়ল জ্বালানির দাম। লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ৭৪ পয়সা। লিটার প্রতি ২১ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯৩ টাকা ২ পয়সা। স্বভাবতই বেলাগাম পেট্রোলের দামে মাথায় হাত মধ্যবিত্তের।

সেঞ্চুরি পার করেছে অনেকদিন। আজ দেশজুড়ে একাধিক রাজ্যে দাম বেড়েছে জ্বালানির। একনজরে দেখে নিন আজ কোথায় কত জ্বালানির দাম-

  • দিল্লিতে আজ, বৃহস্পতিবার পেট্রোলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০১.৫৪ টাকা ৷ এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৮৭ টাকা
  • মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৭.৫৪ টাকা এবং ডিজেল ৯৭. ৪৫ টাকা ৷

 

  • চেন্নাইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.২৩ টাকা এবং ডিজেল ৯৪.৩৯ টাকা ৷
  • ভোপালে পেট্রোলের দাম ১০৯.৮৯ টাকা, ডিজেল ৯৮.৬৭ টাকা ৷
  • জয়পুরে পেট্রোল ১০৮.৪০ টাকা, ডিজেল ৯৯.০২ টাকা ৷
  • বেঙ্গালুরুতে পেট্রোলের দাম আজ বৃহস্পতিবার লিটার প্রতি ১০৪.৯৪ টাকা এবং ডিজেল ৯৫.২৬ টাকা ৷
  • লখনউতে পেট্রোল ৯৮.৬৩ টাকা এবং ডিজেল ৯০.২৬ টাকা প্রতি লিটার ৷
  • পাটনায় পেট্রোলের দাম ১০৩.৯১ টাকা এবং ডিজেল ৯৫.৫১ টাকা ৷

এদিকে জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধীরা। কিন্তু তাতেও কান দেয়নি মোদি সরকার। পশ্চিমবঙ্গে দামবৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহের শনি ও রবিবার রাজ্যজুড়ে চলে বিক্ষোভ কর্মসূচি। তাতেও হেলদোল নেই গেরুয়া শিবিরের।এমনকি এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী। যদিও তারও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...