Wednesday, April 8, 2026

স্বপ্নের দৌড়, ৫৩ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড শেয়ার বাজারের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৩,১৫৮.৮৫ (⬆️ ০.৪৮%)

🔹নিফটি ১৫,৯২৪.২০ (⬆️ ০.৪৪%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে সকল বাধাকে টপকে এবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫৩০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে প্রতিবাদ বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৩০০০ এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৫৪.৮০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১৫৮.৮৫।

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ৭০.২৫ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৯২৪.২০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...