Wednesday, June 10, 2026

এবার ভুয়ো পুলিশ ধরলেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি

Date:

Share post:

ভুয়ো আইএএস, সিবিআই আধিকারিকের পরে এবার জালে ভুয়ো পুলিশ। বৃহস্পতিবার, তিলজালা ট্রাফিক গার্ড (Tiljala Traffic Guard) এলাকায় নো পার্কিং জোনে (No Parking Zone) গাড়ি রাখার বিরুদ্ধে অভিযান চালানোর সময় পিকনিক গার্ডেন রোড পুলিশের স্টিকার (Sticker) লাগানো একটি গাড়ি নজরে আসে ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty)। অভিযোগ, গাড়িটির সামনে-পিছনে দুদিকেই পুলিশের স্টিকার লাগানো ছিল।

জিজ্ঞাসাবাদ করার পরে গাড়ির মালিক সুকুমার দাস কেন ওই স্টিকার গাড়িতে লাগিয়েছিলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকী পুলিশের পরিচয়পত্রও দেখাতে পারেননি তিনি। সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে গাড়িটিকে ক্রেন দিয়ে তিলজালা থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত সুকুমার দাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিলজলা থানার ওসি সৌভিক চক্রবর্তী।

সৌভিক চক্রবর্তী জানান, বেশ কয়েকদিন ধরে নো পার্কিং জোনের পুলিশের গাড়ি রাখার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এদিন ঘটনাটি সরেজমিনে তদন্ত গিয়ে ভুয়ো পুলিশের পরিচয় দেওয়া ব্যক্তি ও গাড়ি ধরা হয়েছে।

আরও পড়ুন:গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাব সামলাতে সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...