Sunday, June 14, 2026

মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই দিল্লি যাচ্ছেন অভিষেক, রাজনৈতিক মহলে নানা জল্পনা

Date:

Share post:

দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই রাজধানী যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে দিল্লিতে শুরু নানা জল্পনা।

১৯ জুলাই সংসদের অধিবেশন শুরু হচ্ছে। প্রথম ক’দিন সংসদে সম্ভবত থাকতে পারছেন না অভিষেক। যতদূর খবর তিনি ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করে ২২ জুলাই রাজধানী পৌঁছে যাবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর এই প্রথম অভিষেকের দিল্লিযাত্রা, সঙ্গে সংসদের অধিবেশন। ফলে বিরোধী রাজনৈতিক মহলের আবহাওয়া যে চাঙ্গা থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ জুলাই দিল্লি যাবেন বলে আপাতত খবর। বিজেপিকে ধরাশায়ী করে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বিকল্প মুখ। তাঁকে ঘিরে ২৪-এর লোকসভা ভোটের গুটি সাজাতে সলতে পাকানো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী থাকবেন প্রায় সাতদিন। যাবেন সংসদেও। ফলে ২২জুলাইয়ের পর থেকে দিল্লি কার্যত তৃণমূলময়।

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...