Wednesday, June 24, 2026

বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের প্রতিবাদে বোলপুরে  প্রতিবাদে সরব  ‘বাংলা পক্ষ’

Date:

Share post:

বিজেপি বাংলা ও বাঙালিকে ধ্বংস করতে বাংলা ভাগের ষড়যন্ত্র করছে। এই অভিযোগ অনেকদিন থেকেই সরব বাংলা পক্ষ। এর প্রতিবাদে ‘বাংলা পক্ষ ‘ সমগ্র বাংলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি করছে। বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে বিক্ষোভ এমনই এক কর্মসূচি করলো তারা। বোলপুর হাইস্কুলের সামনে এই বিক্ষোভ কর্মসূচি ও পথসভা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতি, বীরভূমের জেলা সম্পাদক পুষ্পল মিশ্র সহ বাবু আজাহার,তাজিম মণ্ডল, রামকৃষ্ণ সাহা, কমলেশ তালুকদার ও অন্যান্যরা।

কৌশিক মাইতি জানান, “এবার বাংলা ভাগ করতে এলে বাঙালি প্রস্তুত আছে। বাংলা পক্ষ সর্বোচ্চ লড়াইয়ের জন্য তৈরি আছে। বাংলা ভাগের ষড়যন্ত্রকারীদের বাংলা ছাড়া করাই বাঙালি জাতির পবিত্র কর্তব্য।”

পুষ্পল মিশ্র জেলা জুড়ে বাঙালিকে জাগার আবেদন জানান। তিনি বলেন, বীরভূমের প্রতিটা প্রান্তে বাঙালির অধিকারের স্বার্থে ও বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ কর্মসূচি হবে। সভা থেকে দেউচা-পাচামী কয়লা খনির চাকরি, ঠিকা কাজ ও টেন্ডারে কমপক্ষে ৯০% ভূমিপুত্র সংরক্ষণের দাবিও তোলা হয়।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...