Thursday, April 9, 2026

চিরাচরিত প্রথা ভেঙে একটু অন্যভাবে বৌভাতের অনুষ্ঠান পালন করলেন নবদম্পতি

Date:

Share post:

বিয়ের অনুষ্ঠানের সব আচার-অনুষ্ঠান মেনে বৌভাতের দিনটিকে একটু অন্যভাবে স্মরণীয় করে রাখলেন মালদহের নবদম্পতি। বৌভাতের দিনেই বৃক্ষরোপনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করলেন তাঁরা।

বুধবার বিয়ে করেছেন গাজলের বাসিন্দা প্রমথ এবং সুমি বিশ্বাস। শুক্রবার গাজল ব্লকের আহোড়ার দুর্গাপুরের বাড়িতে ছিল নবদম্পতির বৌভাত। সেই অনুষ্ঠানেই আয়োজিত হয়েছিল  রক্তদান শিবির। করোনা আবহে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ৫০। নিয়ম মেনেই আমন্ত্রিত ৫০ জন অতিথি সকলেই এই রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। রক্তও দেন সকল আমন্ত্রিত অতিথিই।

শুক্রবার বৌভাতের অনুষ্ঠানেও বর নিজেই প্রথমে রক্তদান করে ওই শিবিরের সূচনা করেন। এরপ বৌভাতে আমন্ত্রিত ৫০ জনের মধ্যে ২২ জন রক্তদান করেন। রক্তদান শিবিরের পর নববধূ বৃক্ষরোপন করেন। তাঁর কথায়, ‘‘সবুজের সঙ্গে আমরা সবাই নতুন সৃষ্টির তরে।’’রক্তদানকারী প্রত্যেককে একটি করে চারাগাছ রিটার্ন গিফট উপহার দেন নবদম্পতি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...