Saturday, April 4, 2026

সল্টলেক সেন্ট্রাল পার্কে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ, নির্দেশ বনমন্ত্রীর

Date:

Share post:

এবার বিধাননগরের সেন্ট্রাল পার্ক বা বনবিতান নিয়ে কড়া পদক্ষেপ নিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখন থেকে সেন্ট্রাল পার্কে সন্ধ্যার ৬টার পর বনদফতরের স্টাফ ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

জানা গিয়েছে, বেশ কিছু অসামাজিক কাজের অভিযোগ আসছিল। তাই সন্ধ্যা ৬ টার পর সল্টলেকের সেন্ট্রাল পার্ক বা বনবিতানে ভ্রমণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “বনবিতানে কোনও ধরনের অসামাজিক কাজকর্ম বরদাস্ত করা হবে না। তাই কড়াকড়ি করা হয়েছে। কয়েকটি অভিযোগ আসার পর আলাদাভাবে নজরদারি চলছে। মূলত বিকেলের পর থেকে অল্প বয়সিদের আনাগোনা বাড়ছে বলে খবর আসে বন দফতরে। তাঁদের আচরণেও অসঙ্গতি ধরা পড়ে। আগামী দিন বনবিতানকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিচ্ছে বন দফতর।

মন্ত্রী আরও জানিয়েছেন, বনবিতানে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ। আগামী দিন বনবিতানে সুসজ্জিত বসবার জায়গা তৈরি করা হচ্ছে। সৌন্দর্যায়নের জন্য থাকবে আলোর ব্যবস্থা। থাকবে রেস্তরাঁ।

আরও পড়ুন:কান্দাহারে প্রয়াত দানিশ সিদ্দিকীর দেহ দেশে ফেরাতে তৎপর ভারত সরকার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...