Monday, April 6, 2026

‘ভাগ মুকুল ভাগ’এর প্রবক্তা সিদ্ধার্থনাথ ফের কলকাতায়, শুভেন্দুর সঙ্গে আলিঙ্গন

Date:

Share post:

২০১৫ সালে তৃণমূল নেতৃত্বকে বাংলা থেকে ‘ভাগানোর’ স্লোগান দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তৎকালীন বঙ্গ-বিজেপির পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং। তিনি সেই সময়ে স্লোগান দিয়েছিলেন ‘ভাগ মদন ভাগ’, ‘ভাগ মুকুল ভাগ’, ‘ভাগ মমতা ভাগ’। এরপরেই তাঁকে সরিয়ে বাংলায় পর্যবেক্ষকের পদে বসানো হয়েছিল মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে।

কিন্তু সিদ্ধার্থনাথ সিংকে বাংলার বিজেপিতে গত কয়েক বছরে প্রায় দেখা যায়নি বললেই চলে। এরপর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মিটাতে হঠাৎই দেখা গেল তাঁকে। বিজেপি অফিসে। এমনকি তাঁর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন-“শূন্য” বামেরা আরও বেকায়দায়, অনুব্রতর হাতধরে এবার তৃণমূলে CPM জেলা সম্পাদকের ছেলে

ছবি পোস্ট করে শুভেন্দু লিখেছেন, ‘উত্তর প্রদেশের কেবিনেট মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ নাথ সিংহ জির সাথে আজ হেস্টিংস অফিসে দেখা করতে পেরে আপ্লুত । তাঁর অমূল্য দিকনির্দেশকে আমি সর্বদা একজন বড় ভাইয়ের উৎসাহ প্রদান হিসাবে বিবেচনা করি..’


ফলে বাড়ছে জল্পনা। কেন এত বছর পর আচমকা বাংলার রাজনীতিতে উদয় হলেন সিদ্ধার্থনাথ সিং ? একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি গোহারা হারার পর থেকে দেখাই মিলছে না কৈলাস বিজয়বর্গীয়র।

 

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...