Thursday, June 11, 2026

RSS-এ চলে যান, দলে আপনাদের প্রয়োজন নেই: বিদ্রোহীদের স্পষ্ট বার্তা রাহুলের

Date:

Share post:

সাম্প্রতিক পরিস্থিতি ও ভারতীয় জনতা পার্টির(BJP) বিরুদ্ধে লড়াই করতে যারা ভয় পান তারা দল ছাড়তে পারেন। দলের বাইরে এমন অনেক নেতা রয়েছেন যারা সাহসী। তাদের দলে আনতে হবে। শুক্রবার এমনই বার্তা দিলেন সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। দলের আইটি সেলের কর্মীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyotiraditya sindhiya) উদাহরণ টেনে আনেন রাহুল। জানান, বিজেপির ভয়ে ভীত হয়ে কংগ্রেসের(Congress) বাইরে চলে গিয়েছেন জ্যোতিরাদিত্য।

রাহুল গান্ধী বলেন, “এমন অনেক লোক রয়েছে যারা সাহসী কিন্তু কংগ্রেসের বাইরে রয়েছে। এই সমস্ত লোককে দলে ফিরিয়ে আনতে হবে। এবং যারা আমাদের দলে রয়েছেন অথচ ভীতসন্ত্রস্ত তাদের দলের বাইরে করতে হবে।” তিনি আরো বলেন, “এইসব ভীতু লোকেরা আরএসএস-এর লোক। তাদের দলের বাইরে পাঠান এবং আনন্দ নিতে দিন। দলে তাদের কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার নির্ভীক মানুষের। এটাই আমাদের বিচারধারা। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই।” এরপরই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উনি ভয় পেয়েছিলেন, নিজের ঘর বাঁচাতে চেয়েছিলেন। তাই আরএসএস- এ চলে গেছেন।”

আরও পড়ুন:‘ভাগ মুকুল ভাগ’এর প্রবক্তা সিদ্ধার্থনাথ ফের কলকাতায়, শুভেন্দুর সঙ্গে আলিঙ্গন

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। যে তালিকায় সিন্ধিয়া জিতিন প্রসাদের মত পুরনো নেতারাও রয়েছেন। এহেন পরিস্থিতিতে রাহুল গান্ধীর এমন বার্তা রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই প্রথমবার দলের আইটি সেলের সঙ্গে ৩,৫০০ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাহুল।

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...