Saturday, April 4, 2026

বছর পনেরোর কিশোরী চাই, জঙ্গিদের বিয়ে দিতে তালিবানি ফতোয়া আফগানিস্তানে!

Date:

Share post:

মার্কিন সেনা চলে যাওয়ার পর ফের আফগানিস্তানের(Afghanistan) বেশিরভাগ শহর দখল করে নিয়েছে তালিবানরা(taliban)। এরপরই অতীতের মতো ফের শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে ফতোয়া জারির পালা। সম্প্রতি আফগানিস্তানে তালিবানের দখল করা এলাকাগুলির ধর্মগুরুদের উদ্দেশ্যে এক নির্দেশনামা জারি করেছে তালিবান কালচারাল কমিশন। সেখানে বলা হয়েছে তালিবান যোদ্ধাদের বিয়ে দেওয়ার জন্য পাত্রী চাই। পাত্রীদের বয়স হতে হবে ১৫ বছরের ঊর্ধ্বে। অথবা বিধবা হলে তাঁর বয়স ৪৫ এর নিচে থাকতে হবে। বিয়ের পর পাকিস্তানের(Pakistan) ওয়াজিরিস্তানের নিয়ে যাওয়া হবে এইসব মেয়েদের। সেখানে সবাইকে নিতে হবে মুসলিম ধর্ম। তালিবানের এহেন ফতোয়ার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মার্কিন বাহিনী আমেরিকা ছাড়ার পর ইতিমধ্যেই তালিবানের তরফে ঘোষণা করা হয়েছে দেশের ৮০% তাদের দখলে। আর এই সমস্ত জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তালিবানি শাসন। মহিলাদের স্বামী ছাড়া বাড়ির বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেবলমাত্র পুরুষরাই অর্থ উপার্জনের অধিকারী। মহিলাদের ওপর চাপানো হয়েছে পণের ফতোয়াও। নতুন করে আফগানিস্তানের মাটিতে ফের সেই তালিবান শাসন শুরু হওয়ায় রীতিমতো ভয়ে কাঁপছেন সে দেশের অভিভাবকরা। আশঙ্কা করা হচ্ছে ১৫ বছরের ঊর্ধ্বে মেয়েদের জঙ্গিদের হাতে তুলে দেওয়ার যে ফতোয়া জারি হয়েছে তা না মানলে এবার জোর করে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়া হবে। এবং তাদেরকে যৌনদাসী বানিয়ে রাখা হবে।

আরও পড়ুন:কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশি! বিস্ফোরক টুইট ব্রাত্য বসুর

উল্লেখ্য, আমেরিকান সেনার হস্তক্ষেপের আগে ঠিক এমনই চেহারা ছিল আফগানিস্তানের। মেয়েদের স্কুলে যাওয়ার ওপর জারি ছিল কড়া নিষেধাজ্ঞা। এমনকি পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বেরোনো বা কাজ করার ওপর কড়া বিধিনিষেধ জারি ছিল। আর এই নিয়ম না মানলে তালিবানের ধর্মীয় পুলিশ নৃশংস অত্যাচার করত মহিলাদের উপর। পুনরায় আফগানিস্তানের মাটিতে সেই ভয়াবহ অতীত ফিরে আসায় রীতিমতো তটস্থ সেখানকার মানুষ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...