Friday, April 3, 2026

সাইকেলে সাতসকালে সাদা পোশাকে ময়দানে টহল পুলিশ কমিশনারের!

Date:

Share post:

ভোরের আলো তখন সবে ফুটেছে। ময়দান চত্বরে ইতিউতি দেখা মিলছে প্রাতঃভ্রমণকারীদের। রয়েছেন বেশকিছু সাইকেল-আরোহীও। আলাদা করে কাউকে চেনার উপায় নেই। পরনে সাধারণ ট্রাকস্যুট, মাথায় বাইকার্স ক্যাপ- দেখলে মনে হবে যেন রোজই এঁরা ময়দান চত্বরে সাইকেল (Bicycle)চড়ে ঘুরে বেড়ান। কিন্তু আসল রহস্য ভেদ হল কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে করার টুইটের (Twitte) পরে। সেখানে দেখা যাচ্ছে স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra)-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা সাইকেল চেপেই এদিন এলাকার পরিস্থিতি দেখতে টহল দেন।

রবিবার, সকালে ময়দান, বাবুঘাট চত্বরে সাইকেল চড়ে ঘোরেন কলকাতার পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন জয়েন্ট কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা (Murlidhar Sharma)। বুধবার ময়দান এলাকায় প্রাতঃভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর থেকেই ময়দান এলাকায় কড়া নজরদারি করছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-সাধন পাণ্ডের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক, দ্রুত আরোগ্য কামনা কুণালের

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন সকালে ময়দান চত্বর, ফোর্ট উইলিয়ামের আশেপাশের এলাকা থেকে শুরু করে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট চত্বরে সাদা পোশাকে সাইকেল চড়ে ঘুরে বেড়ান পুলিশ কমিশনার।

বুধবার সকাল সাড়ে ৫টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে এক প্রাতঃভ্রমণকারী তরুণকে ধারাল অস্ত্রের কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাই করে দুষ্কৃতীরা। এর আগেও ২ জনের কাছ থেকে ছিনতাই করা হয় মোবাইল ফোন ও টাকা। সব ঘটনাই স্কুটার আরোহী ২ দুষ্কৃতীর কাজ বলে অভিযোগ। সেই অভিযোগগুলির খতিয়ে দেখতে এদিন সাধারণ নাগরিকের মতই ঘটনাস্থল পরিদর্শন করলেন সৌমেন মিত্র।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...