Saturday, June 20, 2026

ইসকনকে জঙ্গি বলায় আদালতে মামলা

Date:

Share post:

সনাতন ধর্মের অনুসারী সংগঠন ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ বলায় চট্টগ্রামের একটি আদালতে এবার মানহানির মামলা দায়ের হয়েছে। এর আগে একই অভিযোগে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।

রবিবার চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা রুবেল ধর নামে এক ব্যক্তি বাদী হয়ে বিচারক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলায় চট্টগ্রামের সুপরিচিত প্রবর্তক সংঘ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীকে আসামি করা হয়েছে।

অ্যাডভোকেট রুবেল কুমার দেব অপু বলেন, ইসকন ধর্মীয় সংগঠন। ধর্ম প্রচারের পাশাপাশি ইসকন ফুড ফর লাইফ, অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শাস্ত্রের জ্ঞান প্রচারসহ বিভিন্ন মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু গত ২৬ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ইসকনকে একটি জঙ্গি সংগঠন বলেন। ইসকনের সদস্য রাউজানের বাসিন্দা রুবেল ধর বাদী হয়ে আদালত দণ্ডবিধির ৫০০/৫০১ ধারার মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত সমন ইস্যু করেন।

আরও পড়ুন- অভিনেতা মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...