Sunday, June 14, 2026

কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করলেন দিলীপ, সারলেন আরএসএসের কাজ

Date:

Share post:

জম্মু কাশ্মীরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লে তে পৌঁছেই দিলীপ উদ্বোধন করলেন বিনামূল্যে অক্সিজেন পার্লারের। বিজেপির সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে জম্মু কাশ্মীর গিয়েছেন দিলীপ।

দিন তিনেক আগেই বর্ধমান থেকে কলকাতা ফেরার পথে সূর্যাস্তের ছবি ফেসবুকে দিয়েছিলেন দিলীপ ঘোষ। সাংসদের এই ছবি নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয় আর সেই জল্পনায় জল ঢেলে দিলীপ জানান, সব বিষয়েই কিছু মানুষ বিতর্ক তৈরি করতে চায়। আমি ছবি তুলতে ভালোবাসি, তাই ছবি তুলেছি। কাশ্মীরে পৌঁছেও দিলীপ তাঁর লেন্সে ধরেছেন বেশ কয়েকটি ছবি। কাশ্মীর উপত্যকায় কিছু সাংগঠনিক কাজে গিয়েছেন। বুধ-বৃহস্পতিবার লে-লাদাখে যান। সিন্ধু দর্শনও করেন। শুক্রবার লাদাখের বিখ্যাত প্যাংগং লেকে যান। নীল জলরাশির ছবি ক্যামেরাবন্দি করেন। আরএসএসের কিছু সাংগঠনিক কাজও সারেন। জওয়ানদের সঙ্গেও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। দিলীপ জানিয়েছেন, ছোটোবেলা থেকেই তিনি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ চেয়েছিলেন। সেই পরিস্থিতিতে ভূস্বর্গে গিয়ে তিনি খুশি। সোমবার সংসদের বাদল অধিবেশনে উপস্থিত থাকছেন মেদনীপুরের সাংসদ।

আরও পড়ুন- শুভেন্দুর দেহরক্ষীর রহস্য-মৃত্যু মামলায় নয়া মোড়, গ্রেফতার প্রাক্তন দেহরক্ষী

আরও পড়ুন- অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে উধাও ৬৫ হাজার টাকা!

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...