Friday, June 26, 2026

মাধ্যমিকের ফলাফল নিয়ে সমালোচনা করতে গিয়ে নিজেই ট্রোলড শতরূপ

Date:

Share post:

আজ, মঙ্গলবার ছিল ২০২১ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik 2021 Result)। এবার করোনা মহামারির (Corona Pendamic) জন্য পরীক্ষা না হলেও বিকল্প মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে এদিন প্রকাশিত হয়েছে।
১০০ শতাংশ ছাত্র-ছাত্রীকে পাস করানো হয়েছে। যা যা রাজ্যের ইতিহাসে রেকর্ড। নজিরবিহীনও বটে। আর ফলাফল ঘোষণার পরই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে খোঁচা দিতে চেয়েছিলেন সিপিএমের (CPIM) নতুন প্রজন্মের নেতা শতরূপ ঘোষ (Shararik Ghosh)। কিন্তু উল্টে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন শতরূপ। মাধ্যমিকের ফলপ্রকাশের পরই ফেসবুক পোস্ট করে ট্রোলড শতরূপ ঘোষ।

প্রসঙ্গত, এবার মাধ্যমিক পরীক্ষায় ৭০০-এর মধ্যে ৬৯৭ পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। এই নিয়েই মঙ্গলবার বামনেতা শতরূপ ঘোষ ব্যাঙ্গ করে ফেসবুকে লিখেছিলেন, “এবার একসঙ্গে ৭৯ জন ছায়া প্রকাশনীর মডেল।” আর পোস্ট করতে না করতেই হাসির খোরাক হন তিনি।

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ

শতরূপের পোস্টের কমেন্টে নেটিজেনদের কেউ লিখেছেন, “৭৯ জন ছায়া প্রকাশনীর মডেল হয়ে গেল কিন্তু পশ্চিমবঙ্গের তথাকথিত একটা শিক্ষিত দল একটাও সিট পেল না।” আবার কেউ লিখেছেন, “মাধ্যমিকে ফেলের হার ও সিপিএমের বিধায়কের সংখ্যা সমান।” অনেকে সরাসরি শতরূপের নাম করে লিখছেন, “৭৯ জন পড়ুয়ার নম্বর যদি যোগ করা হয় তা শতরূপের প্রাপ্ত ভোটের থেকে অনেকটাই বেশি।” “তুমি আগে কসবার পরীক্ষায় পাশ করো।” এমন মন্তব্য করেছেন অনেকে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...