Friday, June 26, 2026

পেগাসাস নিয়ে আলোচনা না হলে সংসদ অচল করে দেব: হুঁশিয়ারি ডেরেক-মহুয়ার

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইসুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। ভিভিআইপিদের ফোনে আড়িপাতার ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, প্রশান্ত কিশোরের মত নেতৃত্বদের ফোনে আড়ি পেতেছে সরকার(central government)। আর এই ঘটনায় মঙ্গলবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্র।

এদিন কেন্দ্রকে তোপ দেগে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, কোটি কোটি টাকা খরচ করে বিরোধীদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য এটি খুবই উদ্বেগের বিষয়। এই নিয়ে কোনওরকম আপস করা উচিত হবে না। তৃণমূল সাংসদদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না পেগাসাস নিয়ে কেন্দ্র আলোচনা করছে এবং যথাযথ উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সংসদের উভয় কক্ষ অচল রাখব। পাশাপাশি মহুয়া মৈত্র বলেন, ভারতের সাংবাদিক, নেতাসহ ৩০০ জনের ফোনের উপর নজরদারি চালানো হয়েছে। পেগাসাস বলছে, তারা শুধু সরকারকে সফটওয়ার বিক্রি করে। কেন্দ্র তাহলে স্পষ্ট করে জানাক, তাদের কোনও মন্ত্রক বা কোনও সংস্থা পেগাসাস ব্যবহার করছে কি না।

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ

এদিকে এই ঘটনায় আগেই কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এদিন প্রশ্ন তোলেন, ‘রাহুল গান্ধী, নিজেদের ক্যাবিনেট মন্ত্রী এবং সাংবাদিকদের ওপরে গোয়েন্দাগিরি করা হয়েছে। এটাই কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই?’ পাশাপাশি তিনি বলেন, ‘বিজেপির নাম বদলে রাখা উচিত ভারতীয় জাঁসুসি পার্টি।’

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...