Tuesday, June 23, 2026

মহেশতলায় রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন,জখম ৫ শ্রমিক

Date:

Share post:

মঙ্গলবার মহেশতলায় (maheshtala chemical factory) কারখানায় বিধ্বংসী আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ৫ জন শ্রমিক জখম হয়েছে বলে জানা গিয়েছে । ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন (Sujit Basu) দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দমকল মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে গোটা ঘটনার তদারকি করছেন ।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, এদিন সকালের দিকেই কারখানায় রাখা রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। বিস্ফোরণে এখনও পর্যন্ত ৫ জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। দাউদাউ করে জ্বলছে আগুন। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু, কাছাকাছি কোথাও জলাশয় না থাকায় আগুন নেভানোর কাজে বেশবেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই পাশের আরও ২টি কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। শিল্পতালুকে পাশাপাশি আরও অনেক কারখানা আছে। প্রত্যেকটি কারখানাতেই দাহ্য পদার্থ রয়েছে বলে অনুমান। ফলে, বড় একটি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...