Tuesday, June 23, 2026

মাধ্যমিকে ১০০ শতাংশ সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিগত কয়েক দশকেও মাধ্যমিকের এমন ফলাফল হয়নি। করোনা অতিমারির মধ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। এবছর ১০০ শতাংশ পরীক্ষার্থীই মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে। এবছরের সকল মাধ্যমিক ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

করোনা অতিমারীর জেরে নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,” গত বছরে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবছর ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে”।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করলে, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা জীবনে আরও সফল হও এবং আরও বড় প্রাপ্তি যোগ ঘটুক তোমাদের ভবিষ্যতে।”

আরও পড়ুন-“সীমাহীন সুবিধাবাদী, আগে গ্রেফতার করা হোক”: নাম না করে শুভেন্দুকে তুলোধনা কুণালের

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের পরিবার, তাদের শিক্ষক এবং অন্য যাঁরা তাদেরকে সহায়তা করেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই।”

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...