Monday, April 6, 2026

মাসের শেষ দিনে আর রেশন বিলি নয়, বিজ্ঞপ্তি জারি খাদ্য দফতরের

Date:

Share post:

মাসের শেষ দিনে আর রেশন বিলি করবে না রাজ্য সরকার। রাজ্যের খাদ্য দফতর থেকে জেলাস্তরে বিজ্ঞপ্তি আকারে জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা। চলতি মাস থেকেই এই নিয়ম কার্যকর হবে বলেজানানো হয়েছে । কিন্তু এমন সিদ্ধান্ত কেন নিল রাজ্য সরকার?
কারণ হিসেবে জানানো হয়েছে, প্রতি মাসে গ্রাহকরা কত রেশন তুলছেন তার তথ্য সরকারি পোর্টালে লিপিবদ্ধ করতে হয়। মাসের শেষদিন তাই রেশন বিলি বন্ধ রেখে এই কাজটাই করা হবে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের রেশন গ্রাহকদের জন্য আলাদা আলাদা পোর্টাল রয়েছে। আগের মাসে কে কত রেশন পেলেন তার ওপর ভিত্তি করে পরের মাসের বরাদ্দ রাখা হয় এবং লিপিবদ্ধ রেখে সেইমতো সরবরাহ করা হয়। গ্রাহকদের রেশনপ্রাপ্তির সমস্ত তথ্য সরকারের খাতায় সময় মতো নথিভুক্ত না থাকলে হিসেবে গরমিল হওয়ার সম্ভাবনা ।
গত বছর পুজোর আগে এমনই এক কাণ্ড ঘটে। বিনামূল্যে কেন্দ্রের পাঠানো এক মাসের রেশন বিলির হিসাব একদিন দিতে দেরি হওয়ায় শেষ মাসের রেশন পাঠায়নি কেন্দ্র। তবে বিনামূল্যের বাড়তি রেশন দেওয়ার কাজ রাজ্য অব্যহত রেখেছিল।
সরকারের পোর্টালে গ্রাহকদের বিস্তারিত তথ্য তোলার জন্য একদিন বিলি বন্ধ রাখা হয়েছে। এই মর্মে চলছে রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...