Friday, June 26, 2026

পেগাসাস ব্যবহার করে মৌলিক অধিকার খর্ব!অবস্থান-বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়ার আড়ালে “নজরদারি ইন্ডিয়া” চালানোর প্রতিবাদে মঙ্গলবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়-সহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুপ্রিম কোর্টের কর্মচারী, বিচারক-সহ বহু মানুষের ফোন বিদেশি সফটওয়ার “পেগেসাস” ব্যবহার করে হ্যাক করে তাঁদের ব্যক্তিগত জীবনের পরিসরে অনৈতিকভাবে অনুপ্রবেশ করে স্বাধীন গণতান্ত্রিক দেশে মৌলিক অধিকার খর্ব করেছে। যা অনৈতিক ও বেআইনি। তারই প্রতিবাদে করোনা বিধি মেনে অবস্থান-অবস্থান ছিল তৃণমূল ছাত্র পরিষদের।

আরও পড়ুন-পেগাসাস বিতর্ক: অভিষেকের কল রেকর্ড শুভেন্দুর হাতে, তদন্ত চাইলেন কুণাল

এ প্রসঙ্গে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “এই কেন্দ্রীয় সরকার আমাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে, বাকস্বাধীনতা দিতে ব্যর্থ। এই ঘৃণ্য পদক্ষেপ ও একনায়কতন্ত্র-এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলাম।”

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...