Monday, March 16, 2026

ধর্মতলায় একুশের শহিদ তর্পণে তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

আজ একুশের ২১ জুলাই। তৃণমূলের ঐতিহাসিক শহিদ দিবস। তৃতীয়বারের রাজ্যে ক্ষমতায় আসার পর এবার ২১ জুলাই তৃণমূলের কাছে খুব তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ২১ জুলাই ”বিজয় দিবস” পালন করতে চান। কিন্তু করোনা মহামারি আবহে জন্য সেই পরিকল্পনা থেকে সরে এসে কালীঘাট থেকে ভার্চুয়ালি শহিদ স্মরণ করবেন এবং বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের পাশাপাশি সর্বভারতীয়স্তরেও দেখানো হবে। একাধিক রাজ্যে জায়ান্ট স্ক্রিন বসিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্য পৌঁছে দেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শহিদ দিবস পালন ও ভাষণ সম্প্রচার করা হয়েছে।

এদিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ বেদীতে মাল্যদান করে তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, অরূপ বিশ্বাস, বৈশ্বনর চট্টোপাধ্যায়, ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ আরও অনেকে। তাঁরা প্রত্যেকেই ১৩ জন শহীদের বেদীতে মাল্যদান করেন।

একুশের একুশে জুলাইয়ে তৃণমূল নেতারা যা বললেন-

পার্থ চট্টোপাধ্যায়: বিজেপি একটি প্রচার সর্বস্ব দল। বিজেপির কথা যত কম বলা যায় ততই ভাল। তথ্যের কোনও মিল নেই। দিল্লিতে কেন শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে? বাংলার মাটি যেমন ভাবে হারিয়েছে দিল্লির মাটিও সেইভাবে হারাবে।

সুব্রত বক্সি: বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে সরানো গিয়েছে। একুশে জুলাইয়ের মধ্যে দিয়েই এই দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।আজকের দিনটা আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করতে চাই।

ফিরহাদ হাকিম: মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা তাঁর সৈনিক। মানুষের জন্য সারাজীবন কাজ করে যাবে মা-মাটি-মানুষের সরকার।

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...