Thursday, June 25, 2026

”অফিস অফ প্রফিট”: বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

Date:

Share post:

এবার বর্ষীয়ান তৃণমূল (TMC) নেতা তথা বজবজের (Budgbudg) বিধায়ক (MLA) অশোক দেবের (Ashok Dev) বিধায়ক পদ খারিজের জন্য কলকাতা হাইকো2র্টে (Kolkata High Court) দায়ের হলো মামলা। মামলাটি দায়ের করেছেন আইনজীবী শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। আগামিকাল, শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

অশোক দেবের বিরুদ্ধে দুটি লাভজনক পদে থেকে আর্থিক মুনাফা নেওয়ার অভিযোগ। অর্থাৎ, তাঁর বিরুদ্ধে ”অফিস অফ প্রফিট”-এ হাইকোর্টে মামলা দায়ের হলো। মালাকারী আইনজীবীর পক্ষ থেকে বজবজের বিধায়কের বিধায়ক পদ খারিজের আবেদন করা হয়েছে আদালতের কাছে।

প্রসঙ্গত, রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। ওই পদ থাকার জন্য একটি নির্দিষ্ট বেতন পান তিনি। আবার বিধায়ক হিসেবেও বেতন পান। অভিযোগ, বার কাউন্সিলের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা না দিয়েই বিধায়ক হয়েছেন অশোক দেব। তথ্য গোপন করেছেন তিনি। তাই হাইকোর্টে দায়ের হয়েছে মামলাটি।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...