Friday, June 26, 2026

ঝুট বোলে কাউয়া কাটে: ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

পেগাসাস নিয়ে সরব হওয়ার পাশাপাশি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে হাইকোর্টে দেওয়া জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি প্রথমেই জানিয়ে দেন এটি বিচারাধীন বিষয়, এ নিয়ে মন্তব্য করবেন না। তবে, ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন সাফ বললেন, বিজেপি (Bjp) মিথ্যে অভিযোগ করছে।

তারপরেই পুরনো দিনের হিন্দি গানের লাইন উদ্ধৃত করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “ঝুট বোলে কাউয়া কাটে”। মমতার কথায়, “ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি। যা অশান্তি হয়েছে তা নির্বাচনের আগে। সে সময় নির্বাচন কমিশনের অধীনে ছিল রাজ্যের আইনশৃঙ্খলা। অন্যায় ভাবে রাজ্যকে দোষারোপ করা হচ্ছে।”

আরও পড়ুন- দিল্লি সফরে মোদি-কোবিন্দের সঙ্গে বৈঠক করবেন মমতা

মমতা বলেন, এনএইচআরসি-র দলে যিনি ছিলেন, তিনি বিজেপি নেতা। তাঁর ছবিও টুইটারে পোস্ট হয়েছে। এই বিষয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলে যে আতিফ রশিদ রয়েছেন, তিনি দিল্লির বিজেপি কর্মী। আগে তিনি দিল্লির বিজেপির সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট ছিলেন।

গত বৃহস্পতিবার এই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেয় এনএইচআরসি (Nhrc)। তখনই বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল (tmc)। এদিন আদালতের সওয়াল জবাবের সময় রাজ্য সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি মানবাধিকার কমিশনের রিপোর্টকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা নিয়ে অন্যায় ভাবে রাজ্যকে দোষারোপ করছে বিজেপি: মমতা

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...