Monday, April 6, 2026

NHRC রিপোর্টে অসঙ্গতি: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আদালতে সরব অভিষেক মনু সিংভি

Date:

Share post:

NHRC রিপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ তুললেন আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)।বৃহস্পতিবার, ভোট-পরবর্তী হিংসা নিয়ে NHRC-র রিপোর্টের পরে হাইকোর্টে (High Court) শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে একাধিক অসঙ্গতি রয়েছে। শুধু তাই নয়, এতে ভোটের আগের হিংসার ঘটনার উল্লেখ রয়েছে। এনএইচআরসির রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আদালতে অভিযোগ করেন সিংভি।

এইদিনের শুনানিতে রাজ্য সরকার পক্ষের আইনজীবী বলেন, “জাতীয় মানবাধিকার কমিশনের তরফে যে রিপোর্ট ১৩ জুলাই পেশ করা হয়, তাতে বিধানসভা নির্বাচনের আগেকার বেশ কিছু হিংসার ঘটনাও রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”। সিংভির মতে, জাতীয় মানবাধিকার কমিশনের মতো নিরপেক্ষ সংস্থার কাছে এটা কাম্য নয়।

 

হিংসা সংক্রান্ত যে যে অভিযোগ জমা পড়েছিল, রাজ্য পুলিশ তা খতিয়ে দেখছে বলেও শুনানিতে জানান অভিষেক মনু সিংভি।

পাল্টা মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানির (Mahesh Jethmalani) অভিযোগ, “যাঁরা যাঁরা মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদেরকে এখন হুমকি দিচ্ছে পুলিশ ও রাজনৈতিক নেতা-কর্মীরা”। তাঁর দাবি, আক্রান্তরা ভীত। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মহেশ জেঠমালানি। পরবর্তী শুনানির দিন ২৮ জুলাই ধার্য হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...