Wednesday, June 24, 2026

ভোট-হিংসা: কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আজ হাইকোর্টে সওয়াল করবে রাজ্য

Date:

Share post:

তথাকথিত ভোট-হিংসা নিয়ে হাইকোর্টে দাখিল করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার  বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি। সূত্রের খবর, আজ কমিশনের ওই রিপোর্টে পেশ করা তথ্যের বিরুদ্ধে সওয়াল করবে রাজ্য৷
ওদিকে, তৃণমূলের তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, মানবাধিকার কমিশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট দিয়েছে৷   রাজ্য প্রশাসন কমিশনের রিপোর্টে উল্লেখ করা প্রতিটি ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট থানার কাছে।
নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবারের শুনানিতে কমিশনের রিপোর্টের বিরুদ্ধে তথ্যভিত্তিক সওয়াল করবে৷ রাজ্যের তরফে হাইকোর্টে বলা  হবে, রাজ্য মানবাধিকার কমিশনে কোনও অভিযোগ জমা পড়েনি, অথচ রাজ্য কমিশনকে টপকে জাতীয় মানবাধিকার কমিশনে  অভিযোগ জমা পড়ার বিষয়টি সন্দেহজনক। কেন্দ্রের শাসক দলের  পরিকল্পনা অনুসারেই এই কাজ হয়েছে৷ রাজ্যের সওয়ালে বলা হতে পারে, সিপিএম এবং কংগ্রেসের তরফেও তো অভিযোগ হয়েছে, কিন্তু এই অভিযোগকারীদের সঙ্গে কমিশনের টিম দেখাই করেনি৷ কমিশনের দল ঘুরেছে বিজেপির নেতা- কর্মীদের সঙ্গে, তারা যেখানে নিয়ে গিয়েছে, সেখানেই গিয়েছে৷ রাজ্যের তরফে এই তথ্য  তুলে ধরা হবে আদালতে।
আদালতে রাজ্য জানাবে, ৫ মে-র আগে ঘটনাগুলি ঘটেছে, ওই সময়ে রাজ্য প্রশাসন ছিলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে৷ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের পর কোনও ঘটনাই ঘটেনি। রাজ্যের সওয়ালে তুলে ধরা হবে কমিশনের দেওয়া রিপোর্টে  ভুল তালিকা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...