Saturday, April 4, 2026

কুপন দেখানোর পরই মিলবে ভ্যাকসিন, সোমবার থেকে চালু নয়া নিয়ম

Date:

Share post:

রাজ্যে কোভ্যাক্সিনের স্টক শেষ। ফলে রাজ্যে আপাতত বন্ধ কোভ্যাক্সিনের টিকাকরণ। কবে থেকে কোভ্যাক্সিনের টিকাকরণ শুরু হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না পুরসভা। এই অবস্থায় সাধারণ মানুষের ভ্যাকসিন দুর্ভোগ কমাতে উদ্যোগী হল পুরসভা। সোমবার থেকে নয়া পদ্ধতিতে হবে টিকাকরণ।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে নতুন এই পদ্ধতির কথা জানান কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষ টিকার জন্য সেন্টারে ভিড় করছেন। কোথাও কোথাও রাত থেকেই লাইন পড়ে যাচ্ছে। আমরা ঠিক করেছি, বিকেল চারটের মধ্যে ভ্যাকসিনেশন শেষ হয়ে যাচ্ছে। ৪ থেকে ৬টা-৭টার মধ্যে সেদিনই আমার পরের দিনের কুপন দিয়ে দেব। সেই কুপন দেখিয়ে পরের দিন ভ্যাকসিন নিতে হবে’।

পাশাপাশি রাজ্যে কোভ্যাক্সিন টিকার যোগান না থাকায় জন্য কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন ফিরহাদ। তিনি বলেন, কেন্দ্র আমাদের কোভ্যাক্সিন টিকার যোগান দিতে পারছে না। ফের কবে থেকে কোভ্যাক্সিনের টিকাকরণ শুরু হবে এই প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, কবে থেকে ভ্যাকসিনেশন শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সোমবারের আগে পুর এলাকায় ভ্যাকসিনেশন শুরু হওয়ার সম্ভাবনা কম’।

আরও পড়ুন- বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা, রেলের পরীক্ষার্থীদের জন্যই ট্রেন বৃদ্ধির সিদ্ধান্ত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...