Wednesday, June 24, 2026

ফের জম্মুতে ড্রোন উদ্ধার

Date:

Share post:

ফের জম্মুতে ড্রোন উদ্ধার ৷ ড্রোনের কাছাকাছি পাওয়া গিয়েছে বিস্ফোরকও (IED)-ও ৷হেক্সাকপ্টারটিকে গুলি করে নামানো হয়েছে ৷ পাওয়া গিয়েছে ৫ কেজি আইইডি ৷ হেলিকপ্টারের মতো দেখতে ছোট আকৃতির ছয় ব্লেডের এই হেক্সাকপ্টার উড়ে গিয়ে বিভিন্ন জায়গার ছবি তুলে আনতে সাহায্য করে ৷ এটিও একধরণের ড্রোন ৷ যাকে অক্টোকপ্টার এবং কোয়াডকপ্টারের সঙ্গে তুলনা করা হয় ৷
বুধবার সকালে জম্মুর আকাশে দেখা গিয়েছিল ড্রোন। জম্মুর সাতওয়ারি এলাকায় ড্রোন দেখতে পায় নিরাপত্তাবাহিনী। এভাবে একের পর এক ড্রোনের দেখা মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।
এদিকে বার বার উপত্যকার আকাশে ড্রোন দেখা যাওয়ায় গতকাল নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। বৈঠকে সীমান্তের বিভিন্ন এলাকা এবং শহরে নজরদারি চালানোর জন্য নিরাপত্তা এজেন্সিগুলিকে বলেন ডিজিপি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...