Saturday, April 4, 2026

‘কন্যাশ্রী’র ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হতে পারে উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা

Date:

Share post:

করোনা আবহে পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে বাতিল হয় এবছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক (Secondary-Higher Secondary) পরীক্ষা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব পদ্ধতি মেনে মূল্যায়ণে এবারের উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) মেয়ে রুমানা সুলতানা (Rumana Sultana)। ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। সূত্রের খবর, এবার তাঁকেই রাজ্য সরকারের তরফে সরকারের ‘কন্যাশ্রী’ (Kanyashree) প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর (Brand Ambassador) করা হতে পারে।

বহরমপুরের কালেক্টরি কনফারেন্স হলে শুক্রবার রুমানাকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই জেলাশাসক শরদকুমার দ্বিবেদী (Saradkumar Dibedi) রুমানাকে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ঘোষণা করার কথা বলেন বলে সূত্রের খবর।

কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার খবরে উৎফুল্ল রুমানা। তিনি বলেন, তাঁর এই সাফল্যে জেলার অন্য ছাত্রীরাও উৎসাহ পাক, এটাই চান তিনি।

আরও পড়ুন- কুপন দেখানোর পরই মিলবে ভ্যাকসিন, সোমবার থেকে চালু নয়া নিয়ম

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...