Wednesday, June 24, 2026

করোনার টিকা নেওয়ার বয়সসীমা ১৮ করার ঘোষণা শিগগিরই

Date:

Share post:

সুখবর, করোনাভাইরাসের টিকা নিতে বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Prime minister sheikh hasina) নির্দেশে বয়সসীমা কমানোর ব্যাপারে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। খুব শিগগিরই এ সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. খুরশীদ বলেন, করোনার সংক্রমণরোধে ‘ফ্রন্ট লাইনার’ (frontliner) হিসেবে যারা কাজ করছেন, তাদের পরিবারের সদস্যেদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদেরকে প্রথমে টিকা দেওয়া হবে। পরবর্তীতে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী সাধারণ নাগরিকদের টিকার আওতায় আনা হবে।

ডা. খুরশীদ আরো বলেন, ‘আমি হাসপাতাল তিনটি পরিদর্শন করে দেখেছি, রোগীদের শতকরা ৯৭ ভাগ এখনও করোনার টিকাগ্রহণ করেননি। তাদের অধিকাংশের বয়স ৫০ বছরের বেশি। টিকা না নেওয়ার ব্যাপারে রোগীদের আত্মীয়রা জানিয়েছেন, কেউ টিকা নিতে ভয় পেয়েছেন, আবার কেউ অবহেলা করে টিকা নেননি। এমনকি কেউ কেউ শুরুতে চিকিৎসাও নেননি।’

আরও পড়ুন- ‘কন্যাশ্রী’র ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হতে পারে উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...