Wednesday, June 24, 2026

২৮ জুলাই দিল্লির বঙ্গভবনে তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা

Date:

Share post:

লক্ষ্য ২০২৪। সেই লক্ষ্যে ইতিপূর্বেই মোদি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূলের সমমনভাবাপন্ন বিরোধী দলগুলিকে(opposition party) এক ছাতার নিচে আসার আহ্বান করেছেন তৃণমূল(TMC) সুপ্রিমো। তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সনও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই দায়িত্ব কাঁধে নেওয়ার পর আগামী ২৮ জুলাই বুধবার দিল্লির বঙ্গভবনে বিশেষ বৈঠকে দলের সাংসদদের সঙ্গে মিলিত হবেন মমতা। এই বৈঠকে উপস্থিত থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:পড়ুয়াদের বিক্ষোভের জের, মহুয়া দাসকে জরুরি তলব নবান্নর

তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর আগামী সপ্তাহে প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরেই আগামী ২৮ জুলাই দলের সাংসদদের সঙ্গে ঘরোয়া পরিবেশে আগামী দিনের সংসদীয় দলের কর্মসূচি এবং চলার পথ নিয়ে একপ্রস্থ আলোচনা সেরে নিতে চান তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বিরোধী ঐক্য মঞ্চ গড়ে কীভাবে ২০২৪ কে সামনে রেখে এগোনো যায় তার একপ্রকার খসড়া ওই বৈঠকেই তৈরি হয়ে যাওয়ার কথা। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...