Saturday, June 27, 2026

শুরু হল উচ্চমাধ্যমিকে অকৃতকার্যদের অভিযোগ জমা নেওয়ার কাজ

Date:

Share post:

রবিবার থেকেই শুরু হল উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের অভিযোগ জমা নেওয়ার কাজ। সাত দিন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষদের কাছ থেকে এই অভিযোগপত্র জমা নেওয়ার কাজ চলবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি, মহুয়া দাস জানিয়েছেন, পরিক্ষার্থীদের স্কুল মারফতই অভিযোগ জমা দিতে হবে। এদিন কিছু পরীক্ষার্থীর অভিযোগ স্কুল মারফত না আসায় অভিযোগকারীরা ফিরে যান। মহুয়া দাস আরও জানিয়েছেন, প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখা হবে। এমনকি কোথাও কোনও ত্রুটি হলে তা সংশোধন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছিল বিক্ষোভ। এমনকি সংসদের সামনেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। গতকাল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার্থীদের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তারপর সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সাত দিনের মধ্যে ফলাফল সংক্রান্ত অভিযোগ এবং আবেদন নথি সহকারে সংসদ অফিসে প্রধান শিক্ষকদের জানাতে হবে । সংসদ জানিয়েছে, ৪০টির বেশি স্কুলের তরফে অভিযোগ এসেছে।প্রধান শিক্ষক মারফত আসা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আজ, রবিবার ছুটির দিনেও সংসদে হাজির হয়েছিলেন সংসদ সভাপতি মহুয়া দাস। তিনি বলেন,সবাই আসছে, জমা নিচ্ছি,তবে পরীক্ষার্থী বা অভিভাবক এলে হবে না।শুধুমাত্র স্কুলের মারফতই অভিযোগ জমা নেওয়া হবে।

আরও পড়ুন- বাংলার ছকে এবার ‘মিশন ত্রিপুরা’, তৃণমূলের হয়ে ময়দানে নামছে টিম আইপ্যাক

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...