Monday, April 6, 2026

গোপন আলমারির হদিশ, পর্নকাণ্ডে আরও বিপাকে কুন্দ্রা; মামলা করবে ইডিও!

Date:

Share post:

পর্নকাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা। পর্নকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। রাজ কুন্দ্রার ৪ জন কর্মী সাক্ষী হতেও তৈরি, জানা গিয়েছে পুলিশ সূত্রে। রাজ কুন্দ্রা সম্পর্কে বহু তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছেন ওই ৪ জন কর্মী। কীভাবে পর্ন চক্র চলত বিস্তারিত তথ্য হাতে এসেছে, দাবি মুম্বই পুলিশ সূত্রের।  এদিকে কুন্দ্রার বিরুদ্ধে মামলা করার তোড়জোড় ইডির ।

পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra Porn Case) সঙ্গে আরও কতটা, কার কার এবং কীভাবে যোগ রয়েছে তা মুম্বই ক্রাইম ব্রাঞ্চের(Mumbai Crime Branch) টিম দ্রুত তদন্ত করছে। শিল্পা শেট্টির(Shilpa Shetty) স্বামীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে যা পুলিশের যুক্তি আরও জোরদার করছে। এই ঘটনায় তদন্ত করতে গিয়ে রাজ কুন্দ্রা অফিসের দেয়াল থেকে একটি ‘লুকানো আলমারি’ (Hidden cupboard in Raj Kundra office)খুঁজে পেয়েছে তদন্তকারী দল। এই আলমারি থেকে পুলিশের হাতে অনেকগুলি ফাইল এসেছে, যার থেকে বেশ কিছু গোপন তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ৷
পুলিশ আবারও মুম্বইয়ের অন্ধেরিতে রাজ কুন্দ্রার ভিয়ান (Viaan) এবং জেএল স্ট্রিম (JL Stream) অফিসে অভিযান চালায়। এই সময়, দেওয়ালে লুকানো একটি ‘গোপন আলমারি’ চোখে পড়ে তাদের৷ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, আলমারি থেকে বেশ কয়েকটি ফাইল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আর্থিক বিনিময় এবং ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
এটি অনলাইন সুট্টা কারবারে এ সব তথ্য কাজে আসত কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ৷
রাজ কুন্দ্রা এইচএস অ্যাকাউন্ট, এইচএস অপারেশন এবং এইচএস টেকডাউন নামে তিনটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন। এগুলির উপরও চলছে তদন্ত৷
এর আগে শিল্পা ও রাজের জুহুর বাসভবনে পৌঁছে যায় তদন্তকারীরা৷ সেখানে অভিনেত্রী ও রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ যদিও পর্ন তৈরি নিয়ে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন শিল্পা৷

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...