Monday, April 6, 2026

এবার আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস

Date:

Share post:

এবার আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস। এই পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
তদন্তে নেমে আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে চক্রের অন্যতম পাণ্ডা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৪ মে। বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর থানায় অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে KYC আপটেড করাতে বলে মোবাইলে মেসেজ আসে। তাঁর ডেবিট কার্ডের নম্বর ও মোবাইল ফোনে আসা ওটিপি জেনে নেয় এক ব্যক্তি। এরপরই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ।
এই ঘটনার তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ে সাপ! আসানসোল থেকে ফোন করা হলেও আদতে মোবাইলে অন্য রাজ্যের সিমকার্ড ব্যবহার করা হচ্ছিল । নজরদারি চালিয়ে এবং মোবাইল কল ট্র্যাক করে পুলিশ এই প্রতারণা চক্রের সঙ্গে আন্ত:রাজ্য  যোগাযোগ নিয়ে নিশ্চিত হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...