Monday, February 23, 2026

বাংলার ছকে এবার ‘মিশন ত্রিপুরা’, তৃণমূলের হয়ে ময়দানে নামছে টিম আইপ্যাক

Date:

Share post:

বঙ্গে বিজেপিকে(BJP) দুরমুশ করে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল(TMC)। ফের একবার বাংলার মুখ্যমন্ত্রী পদে বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বঙ্গে তৃণমূলের এই সাফল্যের পিছনে অন্যতম অংশীদার ভোটকৌশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। এবার প্রশান্ত কিশোরের সেই আইপ্যাককে প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতে(Tripura) ব্যবহার করতে চলেছে ঘাসফুল শিবির।

ত্রিপুরায় বিধানসভা ভোটের এখনো বাকি দু’বছর। তবে প্রতিবেশী এই রাজ্যে জমি পুনরুদ্ধার করে ক্ষমতা দখলের জন্য ঝাঁপাতে আগে থেকেই ময়দানে নেমে পড়ল তৃণমূল। পশ্চিমবঙ্গের মতো এবার উত্তর-পূর্বে এই রাজ্যেও তৃণমূলের হয়ে কাজ করতে চলেছে আইপ্যাক। তৃণমূল নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর। বঙ্গভঙ্গ নির্বাচনে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রুখে দিয়েছেন তারপর ত্রিপুরায় তৃণমূলকে নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। এমনকি একুশে জুলাই ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচি রুখে দিতে বিজেপি সরকার যেভাবে তৎপর হয়ে উঠেছিল তাতে বাড়তি সম্ভাবনা দেখতে পাচ্ছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, এ রাজ্যের মতো ত্রিপুরায় বামেদের সরিয়ে বিজেপি ও তৃণমূলের দ্বিমুখী লড়াইয়ের জমি তৈরি করবে আইপ্যাক।

আরও পড়ুন:বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চাইলেন সৌমিত্র, সার্কাস বলে কটাক্ষ কুণালের

উল্লেখ্য, একটা সময় প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক ছিলেন। তবে দলীয় সমস্যার জেরে পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সেইসব বিধায়করা। মুকুল রায় তৃণমূল ফিরে আসার পর ত্রিপুরাতে ঘাসফুল ফোটার সম্ভাবনা ফের উজ্জ্বল হয়েছে। আর এই সম্ভাবনাকে বাস্তব করতেই দু’বছর আগে থেকে ময়দানে নেমে পড়ছে প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন আইপ্যাক।

 

spot_img

Related articles

ভালো কিছু স্মৃতি মনে থাক: মুকুল প্রয়াণে স্মৃতিচারণ কুণাল ঘোষের

একটা দীর্ঘ সময়ের সহযোদ্ধা। পরে বিরোধী। যা চরমে পৌঁছে দুজনের রাজনৈতিক জীবনে বহু পট পরিবর্তন। স্বাভাবিকভাবে প্রাক্তন মন্ত্রী...

নেই ভোটার তালিকাই, সেই ভোটার নিরাপত্তায় সোমেই বাহিনী মোতায়েন বৈঠক! দুর্বলতা প্রকাশ্যে, কটাক্ষ তৃণমূলের

ভোটের ঘোষণার আগেই রাজ্যে নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ভোটার কারা, এখনও তা নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন (Election...

রাজনীতি, অসুস্থতাকে পিছনে ফেলে না ফেরার দেশে মুকুল রায়

প্রয়াত বঙ্গ রাজনীতির পালাবদলের অন্যতম কারিগর মুকুল রায় (Mukul Roy)। রবিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস...

আজকের রাশিফল: মেষে জমি-সংক্রান্ত বাধা, বৃষে অর্থযোগ, কুম্ভে সম্পত্তি কেনার শুভ সময়

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...