Monday, April 13, 2026

বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেন আদালত

Date:

Share post:

ব্যাঙ্ক জালিয়াতি ও প্রতারণার সঙ্গে যুক্ত ব্যবসায়ী বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেন আদালত। সোমবার ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র নেতৃত্বাধীন ভারতীয় ব্যঙ্কগুলির করা মামলায় এই রায় দিল ব্রিটেন আদালত। এই রায়ের ফলে, ব্যাঙ্কের বিপুল পরিমাণ ঋণের বোঝায় জর্জরিত ব্যবসায়ী বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার সুবিধা পেয়ে যাবে ভারতীয় ব্যাঙ্কগুলি।বিশ্বব্যাপী সেই সম্পত্তি দিয়েই ঋণের বোঝা মেটানো হবে।

এদিন ভার্চুয়াল শুনানিতে ব্রিটিশ উচ্চ আদালতের চ্যান্সেরি ডিভিশনের মুখ্য দেউলিয়া ও কোম্পানির এজলাসে বিচারক মাইকেল ব্রিগস ঘোষণা করেন, আমি বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করছি। শুনানিতে বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করে ব্যাঙ্কের পক্ষে রায় দেওয়ার জন্য জোরালো সওয়াল করেন ভারতীয় ব্যাঙ্কগুলির কনসর্টিয়ামের কৌঁসুলি টিএলটি এলএলপি ও ব্যারিস্টার মার্সিয়া শেখেরদেমিয়ান।

পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া বিশাল অঙ্কের টাকা ফেরত না দিয়ে বহুদিন যাবৎ ইংল্যান্ডের রয়েছেন। ব্রিটিশ আদালতে ভারতে প্রত্যর্পণের মামলাও চলছে। এদিনের শুনানিতে ব্যবসায়ীর আইনজীবী তাঁকে দেউলিয়া নির্দেশ স্থগিত রাখার আবেদন করেন। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দেন। আদালতের তরফে বলা হয়েছে যে, মালিয়া সময় মতো ঋণ মেটাতে পারবেন, এমন প্রমাণ নেই। ভারতের স্টেট ব্যাঙ্ক সহ মোট ১৩টি ব্যাঙ্ক এই মামলা করেছিল। মালিয়ার ঋণের পরিমান ১০০ কোটির বেশি, আর সেই ঋণ মেটানো তাঁর পক্ষে সম্ভব নয়, তাই আদালত এই রায় দিয়েছে।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...