Tuesday, June 23, 2026

আজ বিকেলেই মোদি-মমতা বৈঠক, একনজরে মঙ্গলবারের কর্মসূচি

Date:

Share post:

বিজেপি বিরোধীদের একজোট করতেই এবারের দিল্লি সফর তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তবে রাজধানী গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

সোমবার, দিল্লি পৌঁছেই তিনি জৈন-হাওয়ালা কাণ্ড সংবাদমাধ্যমে ফাঁস করা সাংবাদিক বিনীত নারায়ণের (Binit Narayan) সঙ্গে দেখা করেন। এই জৈন হাওয়ালা কাণ্ডেই জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) নাম থাকার অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। তাই এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার, ঠাসা কর্মসূচি রয়েছে মমতার

তৃণমূল সূত্রে খবর,

দুপুর ২টো: প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে বৈঠক
দুপুর ৩: কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আনন্দ শর্মার সঙ্গে দেখা করার কথা

বিকেল ৪: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, সন্ধে ৬.৩০: কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির সঙ্গে বৈঠক

দিল্লি সফরের আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি সফরে দেখা করতে চান তিনি। আগে জানা গিয়েছিল, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। পরে সেটি বদলে মঙ্গলবার বিকেলে মোদি-মমতা সাক্ষাতের সময় নির্ধারিত হয়। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন দাবি ও বকয়া নিয়ে মোদির সঙ্গে কথা বলবেন মমতা। দিল্লি সফরের আগেই রাজ্যে পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গড়েছেন মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতেও দুজনের মধ্যে কথা হতে পারে বলে জল্পনা।

আরও পড়ুন:দুটি ডোজ নেওয়া থাকলেও ডেল্টা থেকে মুক্তি নেই

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...