Saturday, April 4, 2026

মুখ পোড়ানো ঠেকাতে রাজ্যসভা ভোট থেকে সরে গেল বিজেপি

Date:

Share post:

রাজ্যসভায় কার্যত নির্বাচিতই হয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জহর সরকার৷ মুখ পোড়ানোর হাত থেকে রক্ষা পেতে, উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো বিজেপি৷ রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি। বুধবার এই সিদ্ধান্তের কথা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু জানিয়েছেন, বিধায়ক সংখ্যায় শাসকদলের সঙ্গে বিজেপির অনেকটাই ফারাক৷ নিজেদের শক্তি কম থাকায় রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ বিরোধী দলনেতা এ কথা বললেও বিজেপি প্রার্থী না দেওয়ার কারন হিসাবে রাজনৈতিক মহল অন্য ব্যাখ্যা দিয়েছে৷ বিজেপি নিশ্চিত রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলে দলের সব বিধায়ক দলীয় প্রার্থীকে ভোট দেবেন না৷ সেক্ষেত্রে বেআব্রু হবে গেরুয়া শিবিরের তথাকথিত শৃঙ্খলা৷ এই পরিস্থিতিতে এতখানি ঝুঁকি নেওয়া বিজেপির পক্ষে বিলাসিতা৷ সে কারনেই ভোট থেকে সরে গেল বিজেপি৷

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...