Tuesday, June 23, 2026

রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না বিজেপি, টুইটে হার স্বীকার শুভেন্দুর

Date:

Share post:

আগামী ৯ অগাস্ট রাজ্যসভার উপনির্বাচনে (Rajyasabha By poll) ভোটগ্রহণ ও গণনা৷ তার আগে রাজ্যসভা উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, বৃহস্পতিবার। এদিন বিজেপির (BJP) পক্ষ থেকে বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) টুইট করে জানিয়ে দিলেন, এই নির্বাচনে অংশ নেবে না বিজেপি।

বিধায়ক (MLA) সংখ্যার বিচারে কার্যত বিনাপ্রতিদ্বন্দ্বিতার তৃণমূল (TMC) প্রার্থী জহর সরকারের (Johor Sarkar) সাংসদ হওয়া এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা ও সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এই মুহূর্তে রাজ্য বিধানসভার যা সমীকরণ, তাতে জহর সরকারের জয় কার্যত নিশ্চিত৷ তাই বিজেপি’র তরফে রাজ্যসভা নির্বাচনের জন্য কারও নাম ঘোষণা করা হয়নি৷ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন৷ কিন্তু প্রার্থী দিলো না বিজেপি। কারণ, বিধায়ক সংখ্যার নিরিখে বিজেপির জয় অসম্ভব৷ তার উপর কোনও ভাবে যদি দলের কোনও বিধায়ক তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে দেন, তাহলে আরও বড় বিড়ম্বনায় পড়তে হবে বিজেপি নেতৃত্বকে৷ এবং সেটা বুঝেই শুভেন্দু অধিকারী আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শাসকদলের সঙ্গে তাঁদের আসনের অনেকটাই ফারাক। নিজেদের শক্তি কম থাকায় রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এদিন আবার নতুন করে টুইটার বার্তায় রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিলেন, দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে কোনও প্রার্থী দেবে না গেরুয়া শিবির। নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, তা সকলেরই জানা। তাই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানালেন তিনি। টুইটারে শুভেন্দু লেখেন, ‘’বাংলায় রাজ্যসভার উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই আসনে বিজেপি কোনও প্রার্থী দিচ্ছে না। নির্বাচন ফলাফল কী হতে চলেছে, তা সবাই জানেন। তবে এই যুক্তিহীন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’’

আরও পড়ুন:অধীরকে বক্তব্য পেশে বাধা বিজেপি সাংসদদের, দফায় দফায় মুলতুবি অধিবেশন

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...