Monday, April 6, 2026

সিরিজ সমতায় শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে জয় লঙ্কানদের

Date:

Share post:

সিরিজ সমতায় শ্রীলঙ্কা(srilanka)। দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ভারতের(india) বিরুদ্ধে ৪ উইকেটে জয় লঙ্কানদের। গত মঙ্গলবার ক্রুনাল পান্ডিয়ার( krunal pandya) করোনা( corona) আক্রান্ত হওয়ার, মঙ্গলবারের দ্বিতীয় টি-২০ ম‍্যাচ স্থগিত করে দেওয়া হয়। বুধবার হয় সেই বাতিল হয়ে যাওয়া ম‍্যাচ। এই ম‍্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের মুখ দেখল শিখর ধাওয়ানের( shikhar dhawan) দল।

এদিনের ম‍্যাচে একেবারে তরুণ তুর্কিদের নিয়ে মাঠে নামেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান।  কারণ করোনা আক্রান্ত ক্রুণাল পান্ডিয়ার সংস্পর্শে আসা আট ক্রিকেটারকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে। তাই এদিনের ম‍্যাচে চারজন ক্রিকেটারের অভিষেক হয়। এরা হলেন ঋতুরাজ গায়কোয়াড, চেতন শাকারিয়া, দেবদূত পাড়িক্কল এবং নীতীশ রানা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৪০ রান করেন তিনি। ২১ রান করেন ঋতুরাজ গায়কোয়াড। ২৯ রান করেন দেবদূত পাড়িক্কল। ৭ রান করেন সঞ্জু স‍্যামসন। লঙ্কানদের হয়ে দুই উইকেট নেন ধনঞ্জয়। একটি করে উইকেট নেন চ‍্যামেরা, হাসারাঙ্গা, শানাকা।

জবাবে ব‍্যাট করতে দু’বল বাকি থাকতে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন ভানুকা এবং ধনঞ্জয় ডি সিলভা। ৪০ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। ৩৬ রান করেন ভানুকা। ১১ রান করেন অভিস্কা। ভারতের হয়ে দুটি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার,চেতন শাকারিয়া, বরুণ চক্রবর্তী এবং রাহুল চ‍্যাহার।

আরও পড়ুন:সাম্বা ম‍্যাজিক টোকিও অলিম্পিক্সে, সৌদি আরবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...