Wednesday, March 25, 2026

ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে মা-মাটি-মানুষের মঙ্গল কামনা তৃণমূল নেতাদের

Date:

Share post:

একুশে বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূলের (TMC) লক্ষ্য তেইশের ত্রিপুরা (Tripura)। বাঙালি অধ্যুষিত এই প্রতিবেশী রাজ্যে ইতিমধ্যেই সলতে পাকানো শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। ২০২৪-এর লোকসভা ভোটের ঠিক এক বছর আগে ত্রিপুরার বিধানসভা ভোটে (Tripura Assembly Election 2023) বিজেপিকে (BJP) উৎখাত করে বাজিমাত করতে চায় ঘাসফুল শিবির।
আর সেই কারণেই দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের (Abishek Banerjee) নির্দেশে নেতৃত্বে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), আইন মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) এবং রাজ্যের আই.এন.টি.টি.ইউ.সি-এর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) গতকাল ত্রিপুরা পৌঁছেছেন। সেখানে গিয়ে তাঁরা দলীয় নেতৃত্বের সঙ্গে যেমন কথা বলছেন। বৈঠক করেছেন। একইভাবে বিজেপি পরিচালিত বিপ্লব দেব (Biplab Dev) সরকারের বিরুদ্ধে একের পর তোপ দাগছেন। আগামীকাল শুক্রবার একাধিক কর্মসূচি নিয়ে আগরতলা (Agartala)  যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরই মাঝে আজ, বৃহস্পতিবার ত্রিপুরার মাতাবাড়ি অঞ্চলে, দেবী ত্রিপুরেশ্বরী (Tripureswari) নামে পরিচিত, সেই ত্রিপুরা সুন্দরী মন্দিরে (Tripura Sundari Temple) পুজো দিয়ে বাংলার মা-মাটি-মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করলেন এ রাজ্য থেকে যাওয়া তৃণমূলের প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন স্থানীয় নেতারা।

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...